তিন দিন পর ভেসে উঠল মায়ের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটনার তিন দিন পর গৃহবধূ রুমানা বেগমের (২৫) লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামে হক মেম্বারের ঘাটের কাছে তাঁর লাশ ভেসে ওঠে।
রুমানা আমরুলবাড়ি হাটখোলাপাড়া গ্রামের রায়হান আলীর স্ত্রী। গত শনিবার বিকেলে রুমানা দুই বছরের একমাত্র সন্তান তাসমিনকে কোলে নিয়ে বাড়ির পাশে চিকলী নদীতে গোসল করতে যান। সন্তানকে নদীর পাড়ে রেখে রুমানা নদীতে নেমে স্রোতে ভেসে যান।