তিন দিন পর হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় সংঘর্ষে কৃষক লীগের নেতা নিহত হওয়ার ঘটনায় তিন দিন পর গতকাল শুক্রবার মামলা হয়েছে। নিহত নূর ইসলাম মৃধার স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় এ মামলা করেন।
মামলায় মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জ্বল ঠাকুর ও তাঁর বাবা দুলাল ঠাকুরসহ ৪৫ জনকে আসামি করা হয়েছে।
লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বাদী পক্ষ গতকাল শুক্রবার এজাহার দিয়েছে। এজাহার দিতে দেরি হওয়ায় মামলা হতে দেরি হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষের দিন তাঁদের আটক করা হয়।
গত মঙ্গলবার সকালে মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামে অাধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নূর ইসলাম মৃধা নিহত হন।

তিনদিনপরহত্যামামলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় সংঘর্ষে কৃষক লীগের নেতা নিহত হওয়ার ঘটনায় তিন দিন পর গতকাল শুক্রবার মামলা হয়েছে।নিহত নূর ইসলাম মৃধার স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় এ মামলা করেন।

মামলায় মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জ্বল ঠাকুর ও তাঁর বাবা দুলাল ঠাকুরসহ ৪৫ জনকে আসামি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বাদী পক্ষ গতকাল শুক্রবার এজাহার দিয়েছে।এজাহার দিতে দেরি হওয়ায় মামলা হতে দেরি হয়েছে।এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।সংঘর্ষের দিন তাঁদের আটক করা হয়।

গত মঙ্গলবার সকালে মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামে অাধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নূর ইসলাম মৃধা নিহত হন।