তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার থেকে পুরকৌশল প্রযুক্তিবিদ্যার অগ্রগতির ওপর তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসিই) শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ এই সম্মেলনের আয়োজন করেছে।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক জামাল নজরুল ইসলাম। সম্মেলনের প্রথম দিনে চারটি স্থানের আধুনিক পরিবেশ, যোগাযোগ, কাঠামো ও ভূমিবিদ্যার অগ্রগতির ওপর ৩২টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। সম্মেলনে জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপানসহ ১০টি দেশের দুই শতাধিক শিক্ষক-গবেষক অংশ নিচ্ছেন।