জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সপ্তদশ গণিত সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ আয়োজিত এ সম্মেলন চলবে শনিবার পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ আয়োজিত্রএবারের গণিত সম্মেলনের স্লোগান ‘বৈজ্ঞানিক উদ্ভাবনের চাবিকাঠি’। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক্রএ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক্রআ আ ম স আরেফিন সিদ্দিক,্রপ্রধান পৃষ্ঠপোষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক্রশরীফ এনামুল কবিরের উপস্থিত থাকার কথা। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক আবদুস সাত্তার। ‘গণিত প্রযুক্তির চাবি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন জার্মান গণিতবিদ অধ্যাপক হান্স বাবস্কি।এ ছাড়া সম্মেলনে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ব্রুনাই থেকে একজন করে অতিথি বক্তার প্রবন্ধসহ গণিতের বিভিন্ন শাখায় মোট ১৯৪টি দেশি-বিদেশি প্রবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনসংক্রান্ত বিভিন্ন তথ্য বাংলাদেশ গণিত সমিতির ওয়েবসাইটে (www.bdmathsociety.org) পাওয়া যাবে।সম্মেলনের আয়োজক কমিটির সম্পাদক বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘এ সম্মেলনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের গণিতবিদদের চিন্তা, চেতনা ও তাঁদের সৃষ্টিকর্ম সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।’