তিন দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত্রিবিশ্ববিদ্যালয়ে আজ সোমবার শুরু হচ্ছে ‘ইঞ্জিনিয়ারিং রিসার্চ, ইনোভেশন অ্যান্ড এডুকেশন’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন । স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আজ সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম এইচ খানসহ দেশি-বিদেশি বিজ্ঞানীরা এ সম্মেলনে যোগ দেবেন।সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান, কোরিয়া, ভারত, মালয়েশিয়া, ইতালিসহ দেশ-বিদেশের পাঁচ শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। আয়োজক কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রধান আখতারুল ইসলাম বলেন, এ সম্মেলনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি, মতামত, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ ফলাফল বিনিময় করে বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি পাটাতন তৈরির চেষ্টা করা হবে।