প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের ১০৮ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রী-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়েছে। গতকাল শনিবার রাতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচিতে আগত ছাত্রী-শিক্ষকদের মিলনমেলা শেষ হয়েছে। বিদায় বেলা একে অপরের কাছ থেকে অশ্রুসজল নয়নে বিদায় নিয়েছেন। সকাল নয়টায় স্মৃতিচারণার মধ্য দিয়ে তৃতীয় দিনের কর্মসূচি শুরু হয়। পরে খেলা, র্যাফল ড্র ও শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠান হয়। বিকেলে সমাপনী আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি সফলভাবে শেষ হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অনুষ্ঠান উদ্যাপন পরিষদের আহ্বায়ক শাহ্লা খাতুন ও সদস্যসচিব নাজমা বেগম।