তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিশ্রুতিশীল তারকাগুচ্ছ প্রজ্বলনের প্রতীক্ষায়—এ স্লোগান নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব। বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করেছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সবদার আলী গতকাল সকালে উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক গণেশচন্দ্র সাহা, তড়িৎ কৌশল অনুষদের ডিন মোহাম্মদ আবদুল মান্নান, রসায়ন বিভাগের প্রধান নুরুল ইসলাম, উপ-ছাত্রকল্যাণ পরিচালক আবুল কাশেম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুম, সাধারণ সম্পাদক নাহিদ মিয়া, উদ্যাপন কমিটির আহ্বায়ক আজাদ হোসেন প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও শিক্ষকেরা বর্ণাঢ্য এ শোভাযাত্রা বের করেন। এ ছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।উৎসব ঘিরে গোটা ক্যাম্পাস সেজেছে নতুন সাজে। আলোচনা ও স্মৃতিচারণামূলক অনুষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট, আবাসিক হলগুলোতে প্রীতিভোজ, প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে তিন দিনব্যাপী এ উৎসব।