তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৩৮তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ) গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।গতকাল সকালে ক্যাম্পাসের গোলচত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে গিয়ে শেষ হয়।সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনের পর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র থেকে আরও একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আইবি থেকে ওয়াসা মোড় হয়ে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়। এ ছাড়া গতকালের আয়োজনের মধ্যে ছিল চুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী।