তিন দিনব্যাপী সুলতান উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আজ মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী সুলতান উৎসব শুরু হচ্ছে। ‍‍‘সংস্কৃতিচর্চাই হোক আমাদের সুন্দর আগামীর প্রেরণা’ স্লোগান নিয়ে নড়াইলে সুলতান উৎসবের আয়োজন করা হয়েছে। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এ আয়োজন করেছে।

প্রয়াত এই চিত্রশিল্পীর জন্মদিন ছিল ১০ আগস্ট। জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান মঞ্চ চত্বরে তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে চিত্র প্রশিক্ষণ কর্মশালা, চিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।