প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে সাত দিনব্যাপী আয়কর মেলার তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবার ৩৮ হাজার ৬৮৯ জন ব্যক্তি সেবা নিয়েছেন। এ নিয়ে গত তিন দিনে ৯৩ হাজার ৭৯১ জন ব্যক্তি মেলা থেকে আয়কর সেবা নিয়েছেন। আয়কর আদায় হয়েছে ১৭১ কোটি টাকা।
গতকাল আয়কর মেলা পরিদর্শন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আগামী বছর থেকে ডিজিটাল আয়কর মেলার আয়োজন করা হবে। করদাতারা ঘরে বসেই আয়কর দিতে পারবেন।
মেলার তথ্য ব্যবস্থাপনা উপকমিটি জানায়, গতকাল ১ হাজার ৮৯৭টি রিটার্ন জমা পড়েছে। এতে আয়কর আদায় হয়েছে ৭১ কোটি টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪৪৯ জন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা খোলা থাকছে। মেলায় ৪২টি বুথ থেকে সেবা দেওয়া হচ্ছে।