তিন দিনে ১৮টি বোমা মেশিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বিশেষ যন্ত্র বোমা মেশিনের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। তিন দিনের অভিযানে ১৮টি মেশিন জব্দ করা হয়। এ সময় মেশিনের মালিকসহ আটজনকে আটক করে পুলিশ।
গতকাল সোমবার পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হকের নেতৃত্বে পুলিশ ও বিজিবির একটি যৌথ দল উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছে ধরলা নদীর মাস্টারপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে যন্ত্রাংশসহ আটটি বোমা মেশিন জব্দ করা হয়। এ সময় মেশিন মালিক আনোয়ারসহ আটজনকে আটক করে পুলিশ। এর আগে গত শনি ও রোববার পাটগ্রাম থানার ওসি আমিরুজ্জামানের নেতৃত্বে পৃথক অভিযানে যন্ত্রাংশসহ ১০টি বোমা মেশিন উদ্ধার করে ধ্বংস করা হয়।
ইউএনও রফিকুল হক বলেন, ভারতীয় সীমান্তের কাছে ধরলা নদীতে বোমা মেশিনে পাথর উত্তোলন বন্ধে ভারতের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে।