তিন দিনে ৭০টি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ক্ষতিপূরণ হিসেবে মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় গ্যাস পাইপলাইন স্থাপনের সম্ভাব্য পথের ওপর নির্মিত ঘরগুলোকে উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন গত তিন দিনে ৭০টি ঘর গুঁড়িয়ে দিয়েছে।
গত সোমবার উপজেলার কালমেঘা তালিপাবাদ, মঙ্গলবার পাথারপুর ও গজারিয়া গ্রামে এবং গতকাল বুধবার কালিদাস তেতুলিয়াচালা ও সিলিমপুরে উচ্ছেদ অভিযান চালিয়ে ২৩ জন জমির মালিকের ওই সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। গাজীপুরের ধনুয়া থেকে সখীপুর হয়ে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ৫২ কিলোমিটার গ্যাসের পাইপলাইন স্থাপনের একটি প্রকল্প পাস হওয়ার খবর পেয়ে ক্ষতিপূরণ পাওয়ার লোভে একটি চক্র কম দামের টিন দিয়ে জানালা-দরজাবিহীন ঘর নির্মাণ করে।