তিন দিনেও কাউকে ধরতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতে শিশু ইশরাত জাহান ইভার (৬) লাশ পাওয়ার তিন দিন পরও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অপহরণের চার দিন পর গত সোমবার দুপুরে তার বস্তাবন্দী লাশ পাওয়া যায়।মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আসলাম মিয়া প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। শিশুটির বাবা-মা বা অন্য স্বজনেরাও সন্দেহভাজন কারও নাম বলতে পারছেন না। তাই দোষীদের খুঁজে পেতে সময় লাগছে।