তিন দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী থেকে নিখোঁজ অষ্টম শ্রেণীর এক ছাত্রীর খোঁজ মেলেনি তিন দিনেও।
নিখোঁজ ওই স্কুলছাত্রীর পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে জেএসসির প্রস্তুতিমূলক পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় ওই স্কুলছাত্রী। কিন্তু বিকেলে পরীক্ষা শেষ হলেও সে আর বাড়িতে ফেরেনি। তার অভিভাবক ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজ করেও গতকাল সোমবার বিকেল তিনটা পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আলমগীর হোসেন বলেন, নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে।