প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এসো নবীন আঁকবো আজ যুক্তির আল্পনা’ স্লোগানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী সপ্তম আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। চুয়েট ডিবেটিং সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েট ডিবেটিং সোসাইটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ আহ্সান উল্লাহ।