তিন দিনের ফ্রি চিকিৎসা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে।
গতকাল সোমবার উপজেলার ধর্মপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শুরু এ ক্যাম্পের আয়োজন করেন রাউজান ক্লাব ও উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
সকালে স্থানীয় ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান ক্লাবের সভাপতি মো. ওমর ফারুক। ধর্মপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর উল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন, চিকিৎসক মুহামঞ্চদ মুহসিন, মোনায়েম ফরহাদ, মো. বদরুদ্দিন প্রমুখ।
আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত রক্তদান ও চক্ষুশিবির এবং কাল বুধবার দিনব্যাপী সাধারণ রোগীদের চিকিৎসা এবং চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত হবে।