তিন দিনের মধ্যে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক কলেজছাত্রী ও তাঁর এক খালাতো বোনকে উত্ত্যক্ত করার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের তিন দিনের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র। গত মঙ্গলবার কেন্দুয়া থানায় অনুষ্ঠিত উন্মুক্ত দিবসে (ওপেন হাউস ডে) ওই ছাত্রীর বাবা ঘটনার বিবরণ তুলে ধরার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আসাদুজ্জামান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন প্রমুখ।