তিন দিনের রিমান্ড শেষে নিজামী কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। হিযবুত তাহ্রীরের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে উত্তরা থানায় করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাঁকে গতকাল আদালতে হাজির করে ডিবি পুলিশ এবং তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখার আবেদন জানায়।এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম কামরুন নাহার নিজামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় নিজামীর আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করেন।এদিকে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে রমনা থানায় করা মামলায় জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্লাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ডিবি পুলিশ। মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান ২৩ জুলাই এর শুনানির দিন ধার্য করেন।