তিন দিনের রিমান্ডে রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বিকেলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালতে রিজভীকে হাজির করে পুলিশ। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানান। আদালত শুনানি নিয়ে তাঁর তিন িদনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার রাত পৌনে তিনটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাঁকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।