তিন দিনের রিমান্ডে সোনার বারসহ গ্রেপ্তার দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারসহ গ্রেপ্তার দুই যুবকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলী শুনানি শেষে এ আদেশ দেন।
১২ মে দুবাই থেকে আসা যাত্রী মো. হোসেন ও রুবেল খাকির কাছ থেকে ৩৮ কেজি ওজনের ৩২টি সোনার বার জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
এ ঘটনায় পতেঙ্গা থানায় দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করতে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে জানান, বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।