তিন দিনের সফরে আজ আসছেন ডেনমার্কের মন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী মোনস ইয়েনসেন তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন।
ঢাকায় ডেনমার্কের দূতাবাস গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ সফরের সময় মোনস ইয়েনসেন বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে ‘বাংলাদেশ-ফ্রেমিং দ্য ফিউচার’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন।
ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী মোনস ইয়েনসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে তাঁর আলোচনার কথা রয়েছে।