তিন দিনের সফরে ঢাকায় চীনের ডেপুটি স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার ডেপুটি স্পিকার ইয়ান জুনকি তিন দিনের সফরে গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন।
ইয়ান জুনকি এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করবেন৷
সফরের প্রথম দিনে গতকাল রাতে চীনের ডেপুটি স্পিকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে দেখা করেন।
ঢাকায় চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে ১৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফর করছেন ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার ডেপুটি স্পিকার ইয়ান জুনকি।