তিন দেশের অনৈতিক দাবির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট খেলার সুযোগ পাওয়ার প্রক্রিয়া পাল্টাতে আইসিসিতে দেওয়া তিন দেশের পরিকল্পনার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে সাধারণ ক্রিকেটপ্রেমীরা।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘চট্টগ্রামের সচেতন ক্রিকেটপ্রেমী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। এতে তিন দেশের অনৈতিক দাবিকে সমর্থন জানানো বিসিবি পরিচালকদের সমালোচনাও ঠাঁই পেয়েছে। এতে লেখা ছিল, ‘আমাদের খেলা দরকার, টাকা নয়’, ‘বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র বন্ধ কর’, ‘তিন মোড়লের মাতব্বরি মানব না’, ‘দিস ইজ ক্রিকেট নট বিজনেস’। অবিলম্বে আইসিসি ‘তিন মোড়ল’র প্রস্তাব বাতিল না করলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আয়োজকেরা।