তিন দোকান পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারী শহরের একটি মার্কেটে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সাবেক সাংসদ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন তালুকদার ঘটনাস্থলে পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিক সূত্র জানায়, বেলা সোয়া তিনটার দিকে রৌমারী থানা রোডের একটি জুতার মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই মার্কেটের আনোয়ার হোসেনের একটি জুতার দোকান, আবদুল মান্নানের কাপড়ের দোকান ও লুৎফর রহমানের বিস্কুট ফ্যাক্টরি মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। থানার এসআই জিল্লুর রহমান বলেন, পুলিশ ও স্থানীয় জনতার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।