তিন দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় খাদ্যপণ্যের মোড়কে মেয়াদ উল্লেখ না থাকায় দুটি দোকান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি ওষুধের দোকানকে জরিমানা করা হয়। সূত্র জানায়, সদর উপজেলার পূর্ব চান্দনার ছোট দেওড়া এলাকার মেসার্স ঢাকা ব্রেড অ্যান্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা, হাড়িনাল বাজারের মেসার্স সুমাইয়া ফুড অ্যান্ড বিস্কুটকে ৩০ হাজার এবং গাজীপুর সদর হাসপাতালের পাশের মেসার্স সাদমান ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।