তিন নবজাতকের কাহিনি
তিনটা শিশু। মায়ের পেট থেকে কেবল তারা এসেছে এই পৃথিবীতে। একই মায়ের গর্ভ থেকে। তারা এখন আছে লালমাটিয়া শিশু ও নবজাতক হাসপাতালে। দুটো মেয়ে বাচ্চা, একটা ছেলে বাচ্চা। সমস্যা হলো, এই শিশু তিনটা এসেছে নির্দিষ্ট সময়ের আগে। এখন তাদের রাখা হয়েছে ইনকিউবিটরে। মায়ের নাম ফাতেমা আক্তার মুক্তা। বাবার নাম মো. শামীম মোল্লা। শামীমের বয়স বছর ত্রিশেক। সে আমার ভাইয়ের ড্রাইভার। তার বউয়ের বয়স ২১ বছর। এই তিনটাই তাঁদের প্রথম সন্তান।
ইনকিউবিটরের ভাড়া বাচ্চা প্রতি প্রতিদিন ২০ হাজার। অর্থাৎ রোজ তাদের দিতে হবে ৬০ হাজার টাকা। এক মাস যদি রাখতে হয়, তাহলে ১৮ লাখ টাকা লাগবে। অনেক টাকা। অন্তত শামীমের জন্য। আবার অনেকেরই জন্য এটা হয়তো খুব বড় টাকা না।
এখন শামীম কী করবে। সে বলতে পারে, আমি তো টাকা দিতে পারব না। বের করে দেন আমার সন্তানদের। বের করে দিলে বাচ্চা তিনটা মারা যাবে। আর ইনকিউবিটরে রাখলে, আল্লাহ চাইলে বাঁচবে। এখন বাবা হয়ে সে কী করে বলবে, ওদের মেরে ফেলুন।
আমার কাছে শামীম বুদ্ধি চায়। আমি একটা বুদ্ধি দিয়েছি। পালিয়ে যাও। দেখো, হাসপাতালওয়ালারা কী করে। কিন্তু সেটা খুব ভালো বুদ্ধি হলো না। একটা কাজ করা যায়। সবাই মিলে সাহায্য করা যায়। আমাদের লাগবে ১৮০০ জন, যারা প্রত্যেকে দেবেন এক হাজার টাকা। তাহলে হলো ১৮০০ হাজার। মানে আঠারো লাখ। আর যদি ১৮০ জন পাওয়া যায়, যারা প্রত্যেকে দেবেন ১০ হাজার টাকা, তাহলেও ১৮ লাখ টাকা হয়ে যায়। দশের লাঠি। একের বোঝা।
শামীমের তিন নবজাত শিশুর জন্য যদি কেউ দান করতে চান, তাহলে করতে পারেন:
অ্যাকাউন্ট নাম: মো: শামীম মোল্লা
অ্যাকাউন্ট নম্বর: ১০৬৭৮৬, রুপালি ব্যাংক, ধানমন্ডি করপোরেট শাখা।
বিকাশ নম্বর: ০১৯১২০৭৪০৩৪