তিন নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে জঙ্গি সন্দেহে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে ওই তিন নারী ছোট চৌরাস্তা এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাঁদের কথাবার্তায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আটক তিন নারীর কাছে কিছু জিহাদি বই ও প্রচারপত্র পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। পটুয়াখালী অফিস।