প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রেলস্টেশন থেকে গত বৃহস্পতিবার রাতে ৩০ কেজি গাঁজাসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী কুলসুম বেগম (২৯), চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার ভবরঞ্জন নাথের স্ত্রী সোমা রানী নাথ (২৪) এবং চট্টগ্রামের বাঁশখালী থানার চানপুর গ্রামের সৈয়দ নুর মিয়ার মেয়ে তানিয়া আক্তার (১৯)। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।