তিন নারী সাক্ষীর ক্যামেরা ট্রায়াল শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তিন নারী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। নিরাপত্তার জন্য ‘ক্যামেরা ট্রায়াল’-এর মাধ্যমে তাঁদের সাক্ষ্য গ্রহণ করা হয়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ অক্টোবর চার নারী সাক্ষীকে ক্যামেরা ট্রায়ালের অনুমতি দেন। তাঁদের মধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ গতকাল শেষ হয়। জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নূরজাহান মুক্তা প্রথম আলোকে বলেন, তিন নারী সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। আগামী ৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো।ক্যামেরা ট্রায়াল হলো সাক্ষ্য গ্রহণের এমন একটি ব্যবস্থা, যেখানে এজলাসে বিচারক, নির্দিষ্ট সংখ্যক আইনজীবী, সাক্ষী ও আসামি ছাড়া আর কেউ উপস্থিত থাকতে পারে না।এদিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন সাঈদীর তৃতীয় ছেলে মাসুদ সাঈদী। তিনি এই মামলায় আসামিপক্ষের ১৩তম সাক্ষী। গত রোববার তিনি জবানবন্দি দেওয়া শুরু করেন।এ নিয়ে মাসুদ সাঈদী আসামিপক্ষের দাখিল করা ৪৮টি নথি ট্রাইব্যুনালে প্রদর্শনী হিসেবে উপস্থাপন করেছেন।