তিন নারীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ, খিলগাঁও ও বনানীতে তিন নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন লিনা আক্তার (২১), সাবিনা আক্তার (২৫) ও ডায়না গ্লোরিয়া পালমা (২৫)।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দোর এলাকার টিনশেডের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লিনার মরদেহ উদ্ধার করা হয়। লিনার স্বামী শরিফুল ইসলাম দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঢাকার বাইরে থাকেন। পারিবারিক কলহের জের ধরে লিনা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি স্থানীয় একটি এমব্রয়ডারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
খিলগাঁও থানা-পুলিশ জানিয়েছে, গতকাল ভোর পাঁচটার দিকে খিলগাঁও ত্রিমোহনীর টেকপাড়ার একটি বাসা থেকে সাবিনা আক্তারের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া সোমবার রাতে বনানী থানাধীন মহাখালী দক্ষিণপাড়ার একটি বাড়ি থেকে ডায়না গ্লোরিয়া পালমা (২৫) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।