স্বামীদের মাধ্যমে জঙ্গিবাদে জড়ানো ৩ নারী রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার হওয়া তিন নারীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম নূর নবী এ আদেশ দেন।
তিন নারী হলেন শায়লা আক্তার, আবেদাতুল ফাতেমা ও শারমিন আক্তার।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী কমিশনার মো. আহসানুল হক এই তিন নারীকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছিলেন।
গত ১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি জঙ্গি আস্তানা থেকে এই তিন নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা তাঁদের স্বামীদের হাত ধরেই জঙ্গিবাদে জড়ান বলে পুলিশের ভাষ্য।
পুলিশ বলছে, এসব নারী ও তাঁদের স্বামীরা সবাই নব্য জেএমবির সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: -
স্বামীদের হাত ধরেই জঙ্গিবাদে জড়ান তিন নারী