তিন নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর সরকারবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা, নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগের ১০টি মামলায় গতকাল মঙ্গলবার আদালতে হাজিরা দিতে যান সিরাজগঞ্জ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন নেতা। এ সময় তাঁরা সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কোহিনূর আরজুমানের আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তাঁরা হলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন খান ও সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম।