প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় চাঁদপুরের তিন নেতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা পাওয়া ওই তিন নেতা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক দীপু মনি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কার্যকরী সদস্য নজিবুল্লাহ হিরু। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।