তিন নেতাকে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগে পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদারসহ দলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ফায়জুল কবিরের পদও স্থগিত করা হয়েছে। গত শুক্রবার জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান ওই তিন নেতাকে নোটিশ দেন। গাজী নূরুজ্জামান গতকাল শনিবার বলেন, ফায়জুল কবির ছাড়া পত্তাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন ও পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের বিরুদ্ধে দলের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করে অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ ওঠে। পিরোজপুর প্রতিনিধি|