তিন নেতার বিরুদ্ধে আদেশ ৯ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য ৯ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল রোববার লিখিত জবাবে সেলিম উদ্দিনের পক্ষে নিঃশর্ত ক্ষমা চান তাঁর আইনজীবী তাজুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনালের ফটক থেকে গ্রেপ্তারের আশঙ্কায় তিনি সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দেননি। পরে ট্রাইব্যুনালের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হলেও ট্রাইব্যুনাল তাঁকে জামিন দেন। লিখিত ব্যাখ্যায় তিনি তাঁর বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।