তিন নেতার সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া গতকাল রাতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা এবং ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সঙ্গে বৈঠক করেছেন।বৈঠকে ঢাকা জেলার বিভিন্ন সাংগঠনিক ইউনিটের কমিটি গঠন নিয়ে নাজমুল হুদা ও আমানউল্লাহ আমানের সঙ্গে গয়েশ্বরের সঙ্গে যে সংকটের সৃষ্টি হয়েছে, তা সমাধানের চেষ্টা চালানো হয়।বৈঠক শেষে গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের জানিয়েছেন, তিনি তাঁর নির্বাচনী এলাকাগুলোর কমিটি নিজের মতো করেই করবেন। জেলার অন্যান্য কমিটির ব্যাপারে তাঁর মতামত নেওয়া হবে।প্রসঙ্গত, ঢাকা জেলার কমিটি গঠন নিয়ে নাজমুল হুদা ও আমানউল্লাহ আমানের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে গয়েশ্বর চন্দ্র রায় স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগের আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া তিন নেতার সঙ্গে বৈঠক করলেন।