তিন নয়, বাঁচতে হলে ছয় লাখ টাকা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর কালশী এলাকায় দোকানের কর্মচারীকে হত্যার পর দোকানমালিককে আবার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এবার তারা আগের দ্বিগুণ চাঁদা দাবি করছে। চাঁদার দাবিতে গত রোববার রাতে কালশী এলাকার মতলব জেনারেল স্টোরে সন্ত্রাসীরা গুলি চালিয়ে দোকানের কর্মচারী সজীবকে (২২) হত্যা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার রাতেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ। নাজিরের ভাই ফারুক সরকার প্রথম আলোকে বলেন, হামলার পর রোববার রাতেই আবার নাজিরকে মুঠোফোনে হুমকি দেয় সন্ত্রাসীরা। মুঠোফোনে হুমকিদাতা বলে, ‘এর আগে তিন লাখ টাকা চেয়েছিলাম। এখন বাঁচতে হলে ছয় লাখ টাকা দিতে হবে।’ আগে যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল, এখনো সেই নম্বর থেকেই হুমকি দেওয়া হচ্ছে।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ওই ফোনটি ঢাকার বাইরে থেকে এসেছে। পুলিশ ফোনের অবস্থান শনাক্ত করতে পেরেছে।