নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন আজ সোমবার রাত সোয়া দশটার দিকে নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন ৩৫ হাজার ৩৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত কে এম ফিরোজ হোসেন পেয়েছেন ২৯ হাজার ২০৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত জিয়াউর রহমান প্রতিপক্ষ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আখতার হোসেনের চেয়ে ১৬ হাজার ৪৭৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান (নারী) পদে বিএনপি-সমর্থিত মহুয়া পারভিন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আঞ্জুয়ারা পারভিনের চেয়ে ১১ হাজার ৫১৮ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।