তিন পরীক্ষার্থীসহ মাদ্রাসা সুপারের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে গত রোববার দাখিল পরীক্ষা চলাকালে একজন মাদ্রাসা সুপার ও তিন ভুয়া পরীক্ষার্থীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই তিন ভুয়া পরীক্ষার্থীর একজন পালিয়ে যায়। বাকিদের জেলহাজতে পাঠানো হয়েছে।ভুয়া প্রবেশপত্র ও রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার দায়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়।ত্রিশাল আব্বাসিয়া মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের সচিব ফজলুল হক বলেন, আউলটিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইফুল মালেক তাঁর মাদ্রাসা থেকে জুয়েল মিয়া, হাসেম আলী ও শরীফুল ইসলাম নামের তিন ভুয়া পরীক্ষার্থীকে রেজিস্ট্রেশন না করিয়ে পরীক্ষার জন্য কেন্দ্রে নিয়ে আসেন। পরীক্ষা শুরু হলে কেন্দ্র পরিদর্শক তাদের কাছে রেজিস্ট্রেশন কার্ড চাইলে তারা রেজিস্ট্রেশন কার্ড সুপারের কাছে আছে বলে জানায়। মাদ্রাসার সুপারকে ডেকে আনা হলে তিনি অন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড এনে দেন। আটককৃতদের কেন্দ্রের কার্যালয়ে নেওয়ার পথে শরীফুল পালিয়ে যায়। তিনি বলেন, ‘সুপার সাইফুল মালেককে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, ওই তিনজনের রেজিস্ট্রেশন হয়নি। রেজিস্ট্রেশন করা তিন ছাত্র পরীক্ষা না দেওয়ায় তাদের জায়গায় এদের আনা হয়।’