তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে পার্বত্য জেলা পরিষদের নির্বাচন, বিধিমতো নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, পরিষদের চেয়ারম্যান-সদস্যদের পদমর্যাদা নির্ধারণ এবং পরিষদের সব উন্নয়ন কার্যক্রম ও নিয়োগে স্বচ্ছতার দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ির প্রাণকেন্দ্র শাপলা চত্বরে মানববন্ধনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এ কর্মসূচিতে জেলার বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সংহতি প্রকাশ করে।মানববন্ধন শেষে শহরের শাপলা চত্বরে সুজনের জেলা সহসভাপতি সরোজ কুমার চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, নাসির উদ্দীন আহম্মেদ, শফিকুর রহমান চৌধুরী, বিধান কানুনগো, ধর্মরাজ বড়ুয়া, মঞ্জুর মোর্শেদ ভূইয়া, আজিম উল হক, বাসন্তী চাকমা, শুভাশীষ চাকমা প্রমুখ।বক্তারা বলেন, দুই দশকেও তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের মানুষ জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকারব্যবস্থার সুফল থেকে বঞ্চিত হচ্ছে।