তিন পার্বত্য জেলায় শান্তিপূর্ণ হরতাল
তিন পার্বত্য জেলায় টানা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন গতকাল বুধবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। শুধু খাগড়াছড়িতে বিক্ষোভ ছাড়া বাকি দুই জেলায় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন, ২০১৩ জাতীয় সংসদে তোলার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ এই হরতাল ডাকে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, ভোরে খাগড়াছড়ি সদরের চেঙ্গি স্কয়ার-সংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বাঙালি ছাত্র পরিষদের কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান।
বাঙালি গুচ্ছগ্রাম-অধ্যুষিত এলাকা খাগড়াছড়ি সদরের গামারিঢালা, মহালছড়ি উপজেলার মাইসছড়ি, জয়সেন পাড়া ও কালা পাহাড় এলাকায় পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত আটটায় পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় হরতাল-সমর্থকেরা উপজেলা যুবলীগের সভাপতি আল আমিনের ওপর হামলা চালিয়ে তাঁর ব্যবহূত মোটরসাইকেলটি ভাঙচুর করেন।
এদিকে, রাঙামাটিতে গতকাল শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। হরতালে বান্দরবানের জনজীবনও স্বাভাবিক ছিল।
রংপুরে আজকের হরতাল প্রত্যাহার: রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গ্রেপ্তার করা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ডাকা আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। রংপুরের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গত রোববার জেলা যুবদল, স্বেছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ হরতাল আহ্বান করেছিল।:n:
বিটিসিএলের দাবি ও প্রতিবেদকের বক্তব্য:h:
প্রথম আলোতে ১২ জুন ‘৪০০ কোটি টাকার কাজ, সুপ্রিম কোর্টের রায় এবং বিটিসিএল’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য পাঠিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ।
বিটিসিএল দাবি করেছে, অর্থায়নকারী সংস্থা জাইকার গাইডলাইন ও সরকারি ক্রয়নীতির (পিপিআর) সব বিধিবিধান অনুসরণ করে বিটিসিএল ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের’ লট-‘এ’-এর কাজে সর্বনিম্ন দরদাতাকে যোগ্য ঘোষণা করেছে।
প্রতিবেদকের বক্তব্য: বিটিসিএল এ কাজে সরকারি ক্রয় আইন ও বিধিমালা সম্পূর্ণ উপেক্ষা করেছে। আইন লঙ্ঘনের দায় থেকে রেহাই পেতে এই প্রকল্পে সরকারি ক্রয় আইন ও বিধিমালা প্রযোজ্য নয় বলে বিটিসিএল সিপিটিইউর রিভিউ প্যানেল, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে দাবি উপস্থাপন করেছিল। কিন্তু সব ক্ষেত্রেই তা নাকচ হয়ে যায়। কিন্তু বিটিসিএল এখনো তা মেনে কোনো ব্যবস্থা নেয়নি।
বিটিসিএলের দাবি: সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের বিপরীতে আইন মন্ত্রণালয়ের কাছ থেকে মতামত সংগ্রহ করা হয়েছে বলে প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয়। হাইকোর্ট এই প্রকল্পের লট-‘বি’-এর ব্যাপারে বিটিসিএল ও নাটাসের রিট একসঙ্গে শুনানির পর বিটিসিএলের রিট খারিজ ও নাটাসের রিট মঞ্জুর করেন। পরে বিটিসিএল লিভ টু আপিল করে। আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। বিটিসিএলের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুসারে, লট-‘বি’-এর সঙ্গে লট-‘এ’-এর কোনো সম্পৃক্ততা আছে কি না, তা জানার জন্য হাইকোর্ট ও আপিল বিভাগের রায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। বিটিসিএল থেকে এ ক্ষেত্রে কোনো তথ্য গোপন করা হয়নি।
প্রতিবেদকের বক্তব্য: আদালতের রায় অনুযায়ী, লট-‘এ’-এর ক্ষেত্রে সরকারি ক্রয় আইন ও বিধিমালা প্রযোজ্য কি না এবং প্রতিযোগিতামূলক দরপত্র নিশ্চিত করতে অন্তত তিনজন প্রাকযোগ্য দরদাতা থাকার বাধ্যবাধকতা রয়েছে কি না, আইন মন্ত্রণালয়ের কাছে তা জানতে চাওয়ার কথা। কিন্তু বিটিসিএল আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে লট-‘বি’-এর রায়ের সঙ্গে লট-‘এ’-এর সম্পর্ক আছে কি না। কিন্তু এ ক্ষেত্রে চিঠিতে লট-‘এ’-এর দরপত্র-প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে একজন পর্যদ সদস্যের লিখিত আপত্তিপত্র এবং পর্ষদ সদস্যদের সমন্বয়ে গঠিত যাচাই-বাছাই কমিটির প্রতিবেদনসহ জরুরি অনেক তথ্য পাঠানো হয়নি।
বিটিসিএলের দাবি: বিটিসিএল থেকে একটি রিটের বিষয়ে আংশিক প্রশ্ন করে আংশিক মতামত সংগ্রহ করা হয়েছে বলে প্রতিবেদনে যে তথ্য এসেছে, তা সঠিক নয়। আইন মন্ত্রণালয় থেকে রিট নং-৫০৭৩ ও রিট নং-৫০৯৫ অর্থাৎ উভয় রিটের বিষয়ে মতামত দেওয়া হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: আইন মন্ত্রণালয়ের মতামতের সংক্রান্ত চিঠিতে স্পষ্ট বলা আছে, তারা শুধু রিট নং-৫০৯৫-এর বিষয়ে মতামত দিয়েছে। এমনকি আইনমন্ত্রী শফিক আহমেদও প্রথম আলোকে বলেছেন, বিটিসিএল শুধু রিট-৫০৯৫ নিয়ে মতামত চেয়েছে, সেভাবে মত দেওয়া হয়েছে। রিট নং-৫০৭৩-এর বিষয়ে কোনো মতামত চায়নি বিটিসিএল।