তিন পার্বত্য জেলায় কার্যকর ভূমি কমিশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলায় চলমান সহিংসতা নিরসনে কার্যকর ভূমি কমিশন গঠনের দাবিতে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের মোমিন রোডে মানববন্ধন করা হয়েছে। ‘তরুণ নাগরিক উদ্যোগ’ নামের একটি সংগঠনের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।মানববন্ধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারুফ, সাংবাদিক এম নাসিরুল হক ও মিন্টু চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক আবদুল হালিম দোভাষ, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, গল্পকার সৈকত দে, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী অংশৈপ্রু মারমা, এমি চাকমা, নুসরাত জাহান প্রমুখ।পার্বত্য চট্টগ্রামে ভূমি দখল, হত্যা, লুট ও নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, সব বিরোধের অন্যতম কারণ ভূমিবিরোধ। তাঁরা কার্যকর ভূমি কমিশন গঠন, এর সঠিক বাস্তবায়ন, পার্বত্য এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।