তিন পার্বত্য জেলায় বৃহস্পতিবার সড়ক ও নৌপথ অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় আগামী বৃহস্পতিবার সড়ক ও নৌপথ অবরোধের কর্মসূচির ঘোষণা দিয়েছে তিনটি সংগঠন। পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এয়াকুব আলী চৌধুরীর নিঃশর্ত মুক্তি এবং বিএনপির সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়াসহ পার্বত্য চট্টগ্রামের বাঙালি নেতাদের হয়রানির প্রতিবাদে ওই কর্মসূচি দেওয়া হয়।গতকাল শনিবার রাঙামাটির রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের নেতারা অবরোধসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আরও রয়েছে, কাল সোমবার তিন পার্বত্য জেলার উপজেলাগুলোতে গণসংযোগ, মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক।