তিন পার্বত্য জেলায় সেরা বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলার মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এবার এইচএসসি পরীক্ষায় এই কলেজের ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
কলেজের অধ্যক্ষ মেজর দিলীপ কুমার রায় বলেন, বান্দরবান জেলায় ২৯ জন জিপিএ-৫ পাওয়া ছাত্রের মধ্যে ২৮ জনই তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের। তিন পার্বত্য জেলার মধ্যেও জিপিএ-৫ পাওয়া ও পাসের হারে এই কলেজ এগিয়ে রয়েছে। পাসের হার ৯৮ দশমিক ১৫ শতাংশ।
কলেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীনের দিকনির্দেশনা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কারণে এবারের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ ইয়াকুব বলেন, সবার আন্তরিক প্রচেষ্টার কারণে তিন পার্বত্য জেলার মধ্যে এই কলেজ প্রতিবছরই ধারাবাহিকভাবে ভালো ফল অর্জন করে চলেছে।