তিন পাসপোর্ট দালালের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট-প্রত্যাশীদের বিভিন্নভাবে হয়রানির অভিযোগে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তিন দালালকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বদরুল আলম এ সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: সদর উপজেলার দক্ষিণ বোড়াশী গ্রামের নওশের আলী (৪০), খাগাইল গ্রামের অপু (৪০) ও গান্ধিয়াশুর গ্রামের জয় মণ্ডল (২১)।