তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দুজন ও গোয়ালন্দ ঘাট থানার এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অসদাচরণের অভিযোগে গতকাল মঙ্গলবার তাঁদের প্রত্যাহার করা হয়। পুলিশ সুপার (এসপি) এস এম আইনুল বারী জানান, দৌলতদিয়া ঘাট দিয়ে পারাপারের সময় যাত্রীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে ওই তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) কবির হোসেন ও গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।