তিন পুলিশ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যে অবহেলার অভিযোগে পাবনার সাঁথিয়া ও বেড়া থানার তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গত মঙ্গলবার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। তাঁদের মধ্যে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমকে পুলিশ লাইনে ক্লোজ এবং বেড়া থানার উপপরিদর্শক আবদুল লতিফ ও সহকারী উপপরিদর্শক আনোয়ারুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বেড়া ও সাঁথিয়া থানার সীমান্তবর্তী এলাকা থেকে একটি শিশু অপহরণের ঘটনায় দুই থানা পুলিশের মধ্যে সীমানা বিতর্কের সৃষ্টি হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো সত্ত্ব্বেও দুই থানার পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে ওই পরিবারের পক্ষ থেকে ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়।