তিন পুলিশকে সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে আদালতে নিয়ে যাওয়ার সময় এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় গতকাল সোমবার তিন পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত রোববার বিকেলে নগরের শাহ্ মখদুম থানার পুলিশের কাছ থেকে এই আসামি পালিয়ে যায়। এই আসামির নাম আবদুল মতিন (২৫)।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া তিন পুলিশ কনস্টেবল হচ্ছেন আবদুর রহমান, মমিন উদ্দিন ও শামীম হায়দার।