প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরায় সোনা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া পুলিশের তিন সদস্যকে গতকাল রোববার আদালতে রিমান্ডের আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩০ এপ্রিল তাঁদের রিমান্ডের শুনানির দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্র জানায়, গতকাল দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা যতন কুমার রায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে কারাগারে থাকা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম, দুই কনস্টেবল ওয়াহিদুল ইসলাম ও আকাশ চৌধুরীকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠান। গত ৭ এপ্রিল তাঁদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করে দুদক।