তিন পৌরসভার নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে রাজশাহীর নওহাটা, গাজীপুরের শ্রীপুর ও বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার এ বিষয়ে পরিপত্র জারি করা হয়।
গত ৩১ জুলাই এই তিন পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৮ সেপ্টেম্বর এসব পৌরসভায় ভোট গ্রহণের কথা ছিল।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, ৭ আগস্ট মন্ত্রণালয় চিঠি দিয়ে নওহাটা ও দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচন স্থগিত করার অনুরোধ জানায়। ১২ আগস্ট চিঠি দিয়ে শ্রীপুর পৌরসভার নির্বাচন স্থগিতের অনুরোধ জানায়।
নির্বাচন কমিশনার আবু হাফিজ গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের অনুরোধে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিষয়টি কমিশনের জন্য বিব্রতকর। যে কারণে নির্বাচন স্থগিত করতে বলা হয়েছে, তা তফসিল ঘোষণার আগে জানালেই ভালো হতো।